ফিচার বিশ্ব সংযোগ

কামালা হ্যারিসকে সমর্থন জানালেন ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদে কামালা হ্যারিসকে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন।

শুক্রবার বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা এক যৌথ বিবৃতিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, এই সংকটময় মুহূর্তে কামালা হ্যারিসই ডেমোক্রেটিভ পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর যোগ্য দাবিদার।

গত রোববার আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জো বাইডেন। এরপর ডেমোক্রেটিক পার্টির অন্তত ১০০ জন প্রভাবশালী নেতা কামালা হ্যারিসকে সমর্থন জানালেও বৃহস্পতিবার পর্যন্ত বারাক ওবামা সেই তালিকায় ছিলেন না।

বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পাশাপাশি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম ঘোষণা দেন। সেই সময়ে এক বিৃতিতে বাইডেনের সরে যাওয়া নিয়ে প্রশংসা করলেও প্রেসিডেন্ট পদে কামালা হ্যারিসকে সমর্থন দেয়া থেকে বিরত ছিলেন ওবামা।

শুক্রবারের বিবৃতিতে ওবামা দম্পতি কামালা হ্যারিসকে নির্বাচিত করার জন্য প্রয়োজনীয় সব করবেন বলে প্রতিশ্রুতি দেন। তারা বলেন, আমরা প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তের সঙ্গে একমত। কামালাকে বেছে নেয়া ছিল তার সেরা সিদ্ধান্তগুলোর একটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য কামালার সব যোগ্যতা রয়েছে।

আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার