দেশ সংযোগ ফিচার

কর্মসূচি প্রত্যাহার করেছেন মাধ্যমিকের শিক্ষকরা

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর আশ্বাসে চলমান কর্মসূচি প্রত্যাহার করেছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত মাধ্যমিকের শিক্ষকরা।

আজ মঙ্গলবার বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাইসার আহম্মেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের সঙ্গে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সভায় বসেন শিক্ষক নেতারা। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শেখ কাওছার আহমেদ সাংবাদিকদের বলেন, আমাদের মূল দাবি ছিল সরকারি-বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে। আজকের সভায় সরকারি-বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন।

তিনি বলেন, জাতীয়করণের দাবির বিষয়ে সরকার যে দুটি কমিটি করেছে, সেখানে শিক্ষক প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে। এটি আমাদের জন্য সুখবর। কমিটিতে শিক্ষক প্রতিনিধি থাকা মানে জাতীয়করণের কাজ এগিয়ে যাওয়া।

উল্লেখ্য, গত ১১ জুলাই থেকে জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ‘বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ)’ ব্যানারে আন্দোলন করছিলেন। আন্দোলনের ২১তম দিন সোমবার (৩১ জুলাই) তারা আমরণ অনশন করার ঘোষণা দেন।

আরও পড়ুনঃ “যুক্তরাষ্ট্রের মতো দেশ একজন খুনিকে আশ্রয় দিয়ে রেখেছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার