বিনোদন

ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্য, একতা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্য, একতা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভারতীয় সেনাবাহিনীকে অপমানের অভিযোগে বলিউড প্রযোজক ও পরিচালক একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে বিহারের বেগুসরাই আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

গতকাল বুধবার এক সেনা কর্মকর্তার করা মামলার শুনানি শেষে বিচারক বিকাশ কুমার একতা ও শোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, একতা প্রযোজিত ওয়েব সিরিজ ‘ট্রিপল এক্স’-এর দ্বিতীয় সিজনে এক সেনা কর্মকর্তার স্ত্রীর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। এতে ভারতীয় সেনা কর্মকর্তাদের অপমান এবং তাঁদের স্ত্রী ও পরিবারকে অসম্মান করা হয়েছে।

আরও পড়ুনঃ ফেসবুকে বেবি বাম্পের ছবি দিলেন বুবলী

ওয়েব সিরিজটি সম্প্রচারিত হয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম এএলটি বালাজিতে। প্ল্যাটফর্মটির মালিক একতা কাপুর। তাঁর মা শোভাও এটির সঙ্গে যুক্ত। তবে বিতর্কের মুখে দুই বছর আগেই এএলটি বালাজির ব্যানারে নির্মিত এই ওয়েব সিরিজ থেকে আপত্তিকর দৃশ্যগুলো বাদ দেওয়া হয়েছিল।

বিষয়টি নিয়ে এক ভিডিও বার্তায় ক্ষমাও চেয়েছিলেন একতা কাপুর। তখন তিনি বলেছিলেন, দেশের সেনাবাহিনীর প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা সেই আপত্তিকর দৃশ্যগুলো বাদ দিয়েছি। এ ধরনের দৃশ্য প্রচারের জন্য আমরা ক্ষমা চাচ্ছি।

আপত্তিকর দৃশ্য বাদ দেওয়া ও ক্ষমা প্রার্থনার পরও আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের