ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়, যাদের নামে ওয়ারেন্ট আছে তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার রাজধানীর ইস্কাটনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সমাবেশ ঘিরে অপ্রীতিকর কোনো কিছু ঘটার তথ্য নেই। সমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হচ্ছে না। পুলিশ তার নিয়মিত কাজ করছে।
গণপরিবহন বন্ধের বিষয়ে তিনি বলেন, সমাবেশের আগের দিন শুরু হয়েছে দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’। সেটা বাস মালিকদের কিছু দাবি মানার প্রক্রিয়া হিসেবে করেছে।
মন্ত্রী আরো বলেন, এখন এই সময়ে কেন করেছে সেটা আমাদের জানার বিষয় না। যে কেউ যেকোনো সময় তাদের দাবি-দাওয়া জানাতে পারে।
আরও পড়ুনঃ নিজেদের স্বার্থে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা: ওবায়দুল কাদের






ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী - tathyasangjog
October 22, 2022[…] আরও পড়ুনঃ ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার করা হচ্ছে… […]
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু - tathyasangjog
October 22, 2022[…] আরও পড়ুনঃ ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার করা হচ্ছে:… […]