এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন ৩ নাগরিক
এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কারে পেয়েছেন মার্কিন ৩ নাগরিক। ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় নোবেল পাওয়া তিনজন হলেন- বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ।
১০ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।
গত ৩ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। অপরদিকে আজ সোমবার (১০ অক্টোবর) অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এই কার্যক্রম শেষ হলো।
আরও পড়ুন : খাদ্যপণ্যের দাম কমেছে: জাতিসংঘ
আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’।
সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, বিজয়ীদের গবেষণায় অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা স্পষ্ট হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক সংকটের সময়। তাছাড়া তাদের গবেষণায় একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান হলো কেন ব্যাংকের পতন এড়ানো জরুরি।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালে শ্রম অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ডেভিড কার্ড ও কারণগত সম্পর্ক বিশ্লেষণে পদ্ধতিগত অবদানের জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন জোশুয়া ডি অ্যাংরিস্ট ও গুইদো ডব্লিউ ইমবেন্স।






'বাংলাদেশ থেকে ব্রুনাইয়ে সরাসরি চলবে বিমান' - tathyasangjog
October 10, 2022[…] […]