Uncategorized

এসির গ্যাস থেকে এতো বড় বিস্ফোরণ হতে পারে না; জানালো র‌্যাবের বোম্প ডিস্পোজাল ইউনিট

র‌্যাবের বোম্প ডিস্পোজাল ইউনিট জানিয়েছে এসির গ্যাস থেকে এতো বড় বিস্ফোরণ হতে পারে না। যেহেতু বিস্ফোরণের সূত্রপাত আন্ডারগ্রাউন্ডে তাই তাদের ধারণা গ্যাস লিকেজ কিংবা সুয়ারেজ গ্যাস চেম্বার থেকে হতে পারে এমন দুর্ঘটনা।

আজ বুধবার দুপুর ১২টার দিকে বোম্ব ডিস্পোজাল ইউনিট আর ডগস্কোয়াড নিয়ে ঘটনাস্থলে তদন্তের পর একথা জানায় র‍্যাব।

এদিকে বিষ্ফোরণের কারণ হিসেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, ১ঘটনাস্থলে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। তবে সবদিক বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে। নাশকতা, সেপটিক ট্যাংক ও সুয়ারেজ লাইনের গ্যাস সব কিছুই বিবেচনায় নেয়া হচ্ছে।

এদিকে বিস্ফোরণ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালবাগ জোনের ডিসি জাফর হোসেন।

তিনি জানান, সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে। কমিটি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আপতত আশপাশের অপারেশন চালিয়ে যাবে ফায়ার সার্ভিস।

আরও পড়ুনঃ “বিস্ফোরণের কারণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান