জাতীয় ফিচার

“এইচএসসিতে পাসের হার ও জিপিএ ফাইভ কমেছে”

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারা দেশে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ ফাইভ দুটোই কমেছে।

আজ বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান বেড়ে পাঁচ থেকে পঞ্চাশে পৌঁছেছে। যারা পাস করেছেন সবাই উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, অতিমারির (করোনা মহামারি) পরও যতটুকু সম্ভব হয়েছে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের পাঠদান করিয়েছেন। এ ক্ষেত্রে অভিভাবকদেরও অবদান রয়েছে।

তিনি বলেন, এবার সব বোর্ড মিলিয়ে পাসের হার ৮৫.৯৫ শতাংশ। পাসের হার কমেছে ৯.৩১ শতাংশ, যা গতবার ছিল ৯৫.২৬ শতাংশ। এবার সবচেয়ে বেশি পাসের হার কারিগরি বোর্ডে- ৯৪.৪১ শতাংশ। ঢাকা বোর্ডে পাসের হার ৮৭.৮৩ শতাংশ, রাজশাহীতে ৮১.৬০, কুমিল্লায় ৯০.৭২, যশোরে ৮৩.৯৫, চট্টগ্রামে ৮০.৫০, বরিশালে ৮৬.৯৫, সিলেট ৮১.৪০, দিনাজপুরে ৭৯.০৮ ও ময়মনসিংহে ৮০.৩২ শতাংশ। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাস করেছে ৯২.৫৬ শতাংশ।

এবার গতবারের তুলনায় মোট জিপিএ ফাইভ কমেছে ১২ হাজার ৮৮৭ । আগের বছর ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯টি, এবার ১ লাখ, ৭৬ হাজার ২৮২টি।

আরও পড়ুনঃ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র