ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন দিয়েছে আইএমএফ
বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এরআগে গত ৩০ জানুয়ারি দাতা সংস্থাটির বোর্ড চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ অনুমোদন দেয়া হয়। গত ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তিতে ৪৪ কোটি ৭৮ লাখ ডলার পেয়েছে। বাকি অর্থ পাঁচ দফায় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
গত অক্টোবরে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশে এসে ঋণ কর্মসূচি পর্যালোচনার পর আইএমএফ বোর্ডের কাছে ঋণের দ্বিতীয় কিস্তির প্রস্তাব উপস্থাপন করে।
প্রসঙ্গত, ৩ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। তাদের সঙ্গে সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে আলোচনা হয়। মূলত আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত বাংলাদেশ কতটা পূরণ করতে পেরেছে এবং সরকারি বিভাগগুলো শর্ত পূরণে কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়।
আইএমএফের এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে সংস্থাটির এ পর্যালোচনা মিশন বাংলাদেশে ১৯ অক্টোবর পর্যন্ত অবস্থান করে। দ্বিতীয় কিস্তি ঋণ ছাড়ের আগে শর্ত পরিপালন হচ্ছে কি না, তা পর্যালোচনা করতেই আইএমএফের ওই সফর ছিল।
আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু






গাজীপুরে রেললাইন কাটল অবরোধকারীরা, বগি লাইনচ্যুত হয়ে ১ জন নিহত - Tathya Sangjog
December 13, 2023[…] […]