জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলিতে নিহত ২

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমদের ছেলে মো. হাসিম (৩২) ও নুরুল ইসলামের স্ত্রী নূর হাবা (৫০)।

আজ শুক্রবার ক্যাম্পের পৃথক স্থানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়। গ্রেফতার মো. সাদেক (৩১) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নুরুল হাকিমের ছেলে। তিনি আরসা সন্ত্রাসী।

এ বিষয়ে ৮ আর্মড ব্যাটালিয়ন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা জানতে পারেন ক্যাম্প-১৮ ব্লক/১৭ মসজিদের পাহাড়ের পাদদেশে আরসার সন্ত্রাসী লালুর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসীদের দল অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে এপিবিএন সদস্যরা উক্ত স্থানে পৌঁছালে আরসার সন্ত্রাসীরা তাদের ওপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করেন। সন্ত্রাসীদের গুলিতে নূর হাবা (৫০) নামের এক নারী নিহত হন।

এসময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়ে। সন্ত্রাসীরা গুলি করতে করতে দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় আরসা সন্ত্রাসী সাদেককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থল থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. হাসিমের মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুনঃ গ্রীষ্মে এই ৮টি ফল অবশ্যই খাবেন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র