জাতীয় ফিচার

ইসরাইলে সরাসরি হামলা চালাল ইরান

ইরানি লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলার জবাবে প্রথমবারের মতো সরাসরি ইসরাইলি ভূখণ্ডে হামলা চালাল ইরান!

ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে কয়েক দফা পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়েছে ইসরাইল। কিন্তু মধ্যপ্রাচ্যের একমাত্র অনারব দেশ ইরান সেসব সংঘাত থেকে নিজেকে দূরে রেখেছে। শেষ গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন।

সে হামলার জবাবে রোববার ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে ইরান।

ইরান ও ইসরাইলের সম্পর্ককে চারটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। ১৯৪৭ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দ্বিধাবিভক্ত সময়কাল; ১৯৫৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পাহলভি রাজবংশের যুগে বন্ধুত্বপূর্ণ সময়কাল; ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ইরানি বিপ্লবের পর অবনতিশীল সময়কাল এবং ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সমাপ্তির পর থেকে প্রকাশ্য শত্রুতা।

১৯৪৭ সালে ব্রিটিশ ম্যান্ডেটে ফিলিস্তিনকে ভাগ করার লক্ষ্যে জাতিসংঘের পরিকল্পনার বিরুদ্ধে যে ১৩টি দেশ ভোট দিয়েছিল তার মধ্যে একটি ছিল ইরান।

আরও পড়ুনঃ জলদস্যুদের হাত থেকে মুক্ত ‘এমভি আব্দুল্লাহর’ ২৩ নাবিক

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র