ইউক্রেনে জীবানু অস্ত্র তদন্তে রাশিয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ
ইউক্রেনে জীবানু অস্ত্রের উন্নয়নে ওয়াশিংটনের জড়িত থাকার অভিযোগের তদন্তের আহ্বান জানিয়ে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
বুধবার ভোটে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তদন্তের পক্ষে ভোট দিয়েছে রাশিয়া এবং চীন। বিপক্ষে অবস্থান নেয় ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। এছাড়া নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্য সবাই ভোটদানে বিরত ছিলেন।
রাশিয়ার ডেপুটি রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি ভোটের ফলাফলের জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, পশ্চিমা দেশগুলো সব উপায়ে প্রদর্শন করেছে যে, আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি একটি স্বাভাবিক ঔপনিবেশিক মানসিকতা যা আমরা অভ্যস্ত এবং এতে আমরা বিস্মিতও হই না।
আগামী ২৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত জীবানু অস্ত্র পর্যালোচনা সম্মেলনে এই বিষয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড প্রতিক্রিয়া জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে কারণ, এটি নিরাপত্তা পরিষদের জন্য ভুল তথ্য, অসততা, খারাপ বিশ্বাস এবং সম্পূর্ণ সম্মানের অভাবের উপর ভিত্তি করে।





