জাতীয়

“আমরা মানুষ পোড়ানোর রাজনীতি চাই না”

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপির মতো আওয়ামী লীগ মানুষ পোড়ানোর রাজনীতি চায় না।

বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পাথরাজ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অবসরজনিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপির মতো আমরা মানুষ পোড়ানোর রাজনীতি চাই না, আমরা আর পেছনের দিকে ফিরে যেতে চাই না। সামনের দিকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চাই। আর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি ও জামায়াত শুধু ক্ষমতায় যেতে চায়, তারা জনতার স্বার্থে কোনো কথা বলছে না।’

আরও পড়ুনঃ “নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রতিবাদী হওয়া প্রয়োজন”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র