আমদানির প্রভাব: পাইকারি ও খুচরা পর্যায়ে আলুর দাম কমেছে কেজিতে ১৫-২০ টাকা
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিকেজি আলু পাইকারিতে ৩৬ থেকে ৪০ টাকা ও খুচরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। অর্থ্যাৎ আমদানির কারণে ৩ দিনের ব্যবধানে আলুর দাম কেজি কমলো ১৫ থেকে ২০ টাকা। যদিও ছোট দোকানগুলোতে আলু বিক্রি হচ্ছে আগের দামেই।
৭ নভেম্বর সকালে বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি আলু মানভেদে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। যা তিনদিন আগেও ৭০ টাকা কেজি ছিল।
এ বিষয়ে ব্যবসায়ীরা জানান, আমদানির পাশাপাশি উত্তরাঞ্চলের আগাম আলু আসতে শুরু করায় দেশের বাজারে দাম কমতে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম। তবে খুচরা বাজারে এর প্রভাব পড়তে আরকেটু সময় লাগবে।
এদিকে খুচরা ব্যবসায়ীরা দিচ্ছেন ভিন্ন অভিযোগ, দাম না কমানো পেছনে তারা আগে কেনার অজুহাত দিচ্ছেন।
আর ভোক্তাদের অভিযোগ, পাইকারিতে যখন কোনো পণ্যের দাম বাড়ে, তখন ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে ওই পণ্যের দাম বাড়িয়ে দেন। কিন্তু খুচরা বিক্রেতারা দাম না কমিয়ে বিভিন্ন টালবাহানা করছে।
আরও পড়ুন: দেশের বাজারে সোনার দামে রেকর্ড





