জাতীয়

আফগানিস্তানে শরিয়া আইনে শাস্তি দেয়ার নির্দেশ দিল তালেবান

টিকটক ও পাবজি নিষিদ্ধ করছে তালেবান

আফগানিস্তানে অপরাধের শাস্তি হিসেবে ইসলামী শরিয়া আইন মোতাবেক অঙ্গচ্ছেদ ও পাথর ছোড়ার মত সাজা দেওয়ার জন্য বিচারকদেরকে নির্দেশ দিয়েছেন তালেবান নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা।

রোববার রাতে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ টুইটারে এক পোস্টে এ বিষয়ে জানিয়েছেন। জাবিহউল্লাহ লেখেন, মোল্লা আখুন্দজাদা একদল বিচারকের সঙ্গে সাক্ষাৎ করার পর বাধ্যতামূলক এ আদেশ আসে। তিনি বলেছেন, ডাকাতি, অপহরণ এবং রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের বিচার খুবই সাবধানে করতে হবে এবং অবশ্যই ইসলামী শরিয়া আইনের বিধান অনুসারে শাস্তি দিতে হবে।

তবে ঠিক কোন অপরাধের শাস্তি কী হবে তার বিস্তারিত জানায়নি তালেবান। কিন্তু আফগানিস্তানের একজন ধর্মীয় নেতা বিবিসি-কে বলেছেন, শরিয়া আইনে যেসব শাস্তির কথা বলা আছে সেগুলোর মধ্যে অঙ্গচ্ছেদ, জনসম্মুখে বেত্রাঘাত ও পাথর ছোড়ার রয়েছে।

১৯৯০ এর দশকে তালেবান যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল তখন জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের কারণে সমালোচিত হয়েছিল।

গতবছর দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তারা তাদের শাসন ব্যবস্থায় পরিবর্তন এনে যুগের সঙ্গে তাল মেলানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি পালনে তাদের খুব একটা আগ্রহ নেই।

আরও পড়ুনঃ কাল থেকে সরকারি অফিসে নতুন সময়সূচি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র