“আজ মানবাধিকার নিয়ে যারা ছবক দেন তারা ১৫ আগস্ট কোথায় ছিল”
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন,যারা আজ মানবাধিকার নিয়ে ছবক দেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারা কোথায় ছিল।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও তাদের দোসররা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্টা করেছিলো।
দীপু মনি আরো বলেন, ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা ফিরে এসে নিহত বাবা-মাসহ পরিবারের সদস্যদের জন্য সেই বাড়িটিতে একটু দোয়া পড়তে চেয়েছিলেন, তখন তাকে তা করতে এবং বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। তখন গণতন্ত্র কোথায় ছিল। শিশু রাসেলসহ ৭৫ সালের হত্যাকান্ডের বিচার না করার জন্য যারা আইন করে তাদের কাছে আজ মানবাধিকারের কথা শিখতে হয়।
নি বলেন, যখন ২০০১ সালে অব্যাহতভাবে মাসের পর মাস সারা বাংলাদেশকে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা মৃত্যুপুরীতে পরিণত করেছিল; যখন মহিমা, ফাহিমা, পুর্নিমা, লতিফা তাদেরকে একের পর এক ধর্ষণ এবং গণধর্ষণ করা হয়েছিল,তখন কোথায় ছিল মানবাধিকার।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস





