আজ মহান স্বাধীনতা দিবস
আজ বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু এবং বাঙালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সেনারা বাঙালি বেসামরিক লোকের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সকল রাজনৈতিক নেতা-কর্মী এবং সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা। ওই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়।
বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতারের আগে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পাশাপাশি যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মুহূর্তের মধ্যেই বঙ্গবন্ধুর এ ঘোষণা ওয়্যারলেসের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেয়া হয়। সেই সময় বাস্তবতা ও নিরাপত্তা জনিত কারণে বঙ্গবন্ধুর স্বাধীনতার এই ঘোষণা নথি সংরক্ষণ করা সম্ভব ছিল না। পরবর্তী সময়ে সংবিধানের ষষ্ঠ তফসিলে বঙ্গবন্ধুর ঘোষণাটি অন্তর্ভুক্ত করা হয়।
তৎকালীন ইপিআর-এর ট্রান্সমিটারের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পরে। পরে চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ২৬ ও ২৭ মার্চ বেশ কয়েকজন শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাংলাদেশ ডকুমেন্টস-এ ওই ঘোষণার পূর্ণ বিবরণ প্রকাশিত হয়েছিল। ঘোষণায় বলা হয়, ‘এই-ই হয়তো আপনাদের জন্য আমার শেষ বাণী হতে পারে। আজকে থেকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, যে যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন এবং হাতে যার যা আছে তাই নিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলুন। ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যান-যতদিন না দখলদার পাকিস্তানি বাহিনীর শেষ সৈনিকটি বাংলাদেশের মাটি থেকে বহিষ্কৃত হচ্ছে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হচ্ছে।’
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধর পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি ভূখন্ডের, যার নাম বাংলাদেশ।
আরও পড়ুনঃ আমরা ২৫ মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চাই: প্রধানমন্ত্রী






স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - tathyasangjog
March 26, 2023[…] আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস […]
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী - tathyasangjog
March 26, 2023[…] আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস […]
পণ্য সংকট হওয়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী - tathyasangjog
March 26, 2023[…] আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস […]
পাকিস্তান যা বলে বিএনপিও তাই বলে: ওবায়দুল কাদের - tathyasangjog
March 26, 2023[…] আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস […]
বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী - tathyasangjog
March 26, 2023[…] আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস […]
"যারা দেশই চায়নি তারাই আবার এদেশের ক্ষমতায় যেতে মরিয়া" - tathyasangjog
March 26, 2023[…] আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস […]
বিশেষ সাহিত্য পুরস্কার পেলেন বঙ্গবন্ধু - tathyasangjog
March 26, 2023[…] আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস […]
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২৯ - tathyasangjog
March 26, 2023[…] আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস […]
টাঙ্গাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু - tathyasangjog
March 26, 2023[…] আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস […]
নাইজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২২ - tathyasangjog
March 26, 2023[…] আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস […]
যুক্তরাষ্ট্রে চকলেট ফ্যাক্টরীতে বিস্ফোরণে নিহত ২ - tathyasangjog
March 26, 2023[…] আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস […]
দ্রুতই আঞ্চলিক নেতা হয়ে উঠছে বাংলাদেশ - tathyasangjog
March 26, 2023[…] আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস […]
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় আফগানিস্তানের - tathyasangjog
March 26, 2023[…] আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস […]