আজ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু
আজ শুক্রবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
মূলত ১৫ নভেম্বর তফসিল ঘোষণার পর ১৬ নভেম্বর থেকেই মনোনয়নপত্র উত্তোলন এবং দাখিলের সুযোগ থাকলেও শেষদিকে এসে হিড়িক পড়ে প্রার্থীদের।
এদিন বিকেল ৪টায় শেষ হয় মনোনয়নপত্র জমা নেয়া। মনোনয়নপত্র জমা দেয়ার নির্ধারিত সময়সীমা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় জানায়, ৩০০ আসনের নির্বাচনে লড়তে চান ২ হাজার ৭৪১ জন প্রার্থী।
সংস্থাটির তথ্যমতে, শুক্রবার থেকে শুরু হয়েছে যাচাই-বাছাই প্রক্রিয়া। এ সময় স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের সমর্থন যাচাই ছাড়াও প্রার্থীর ব্যাংক ঋণ, ফৌজাদারি মামলাসহ কোনো তথ্য গোপন আছে কি না, সেসব বিষয়ে খোঁজ নিতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে রিটার্নিং কার্যালয়। অভ্যন্তরীণ যাচাই-বাছাই শেষে ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুনঃ শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী





