জাতীয়

“আগ বাড়িয়ে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না মস্কো”

পুতিন

ইউক্রেন যুদ্ধে মস্কো আগ বাড়িয়ে পরমানু অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের বার্ষিক বৈঠকে এ কথা বলেছেন তিনি।

পুতিন বলেন, বলেন, আমরা পাগল হইনি। রাশিয়ার ওপর হামলা চালানো হলেই কেবল এ ধরনের অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেয়া হবে। পরমাণু অস্ত্র কি সে বিষয়ে আমরা সতর্ক আছি।

ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার নয় মাসেরও বেশি সময় পর পুতিন সতর্ক করে বলেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া তার অধিকাংশ লক্ষ্যই পূরণ করতে পারেনি। এ প্রেক্ষিতে আশংকা বাড়ছে যে, রাশিয়া তার অভিষ্ট লক্ষে পৌঁছাতে না পেরে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে।

তবে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার হুমকি দিন দিন বাড়ছে উল্লেখ করে পুতিন বলেন, এই হুমকির বিষয়টি আড়াল করে রাখাটা ভুল হবে। শত্রুর হামলার জবাব হিসেবেই কেবল আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করবো। আমরা পরমাণু হামলার শিকার হলেই কেবল পাল্টা হামলা চালাব।

তিনি জোর দিয়ে বলেন, মস্কোর নীতি হলো তথাকথিত প্রতিশোধমূলক হামলা চালানো। অন্য কোনো দেশে আমাদের পারমাণবিক অস্ত্র মোতায়েন করা নেই। তবে তুরস্কসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে এ ধরনের অস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র।

এদিকে পুতিনের বক্তব্যের দ্রুতই প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস সাংবাদিকদের বলেছেন, আমরা মনে করি পরমাণু অস্ত্র নিয়ে এই্ আলগা আলোচনা একেবারেই দায়িত্বজ্ঞানহীন।

আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে ২৪ রোহিঙ্গা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র