জাতীয় দেশ সংযোগ রাজনীতি

আগামী নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিক মহল মেনে নেবে না: মির্জা ফখরুল

আগামী নির্বাচন অংশগ্রহণমূলক, অবাদ, সুষ্ঠু না হলে দেশের জনগণ এবং আন্তর্জাতিক মহল মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার বিভিন্ন কায়দা করে তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করেছে। কিন্তু এ তত্ত্বাবধায়ক সরকার এক সময় আওয়ামী লীগের দাবি ছিল। তারাই এ আইন তৈরি করেছে। আজ তারা ক্ষমতায় থাকার জন্য জোর করে এ আইন বাতিল করেছে।

বিএনপি মহাসচিব বলেন, এ সমাবেশ শুধু আজকে করছি না। গত এক বছর থেকে সারাদেশে সভা সমাবেশ করে আসছি। সারাদেশে আমাদের ২০ জন নেতাকর্মী তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। এ ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে আমাদের অসংখ্যা নেতাকর্মীকে গুম করেছে। গ্রেফতার, গুম, খুন করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে সহিংস দেশের তালিকায় ২২তম বাংলাদেশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র