অন্যান্য জাতীয় দেশ সংযোগ ফিচার

আগামী নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের দেশে স্থানীয় সরকারসহ যেসব নির্বাচন হয়েছে, সেগুলো অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আগামী নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে, ইনশাল্লাহ।

আজ শুক্রবার দুপুরে বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানজী পুকুর লেন ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন পর্যবেক্ষণে ইইউর প্রতিনিধিদল না পাঠানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনটা হচ্ছে আমাদের। এরই মধ্যে স্থানীয় সরকারসহ যেসব নির্বাচন হয়েছে, সেগুলো অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আমাদের নির্বাচন কেউ পর্যবেক্ষণ করল কি করল না, এতে কিছুই আসে-যায় না। এটি নিয়ে বিএনপিকেও আর দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না।

ভারতে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা যায় না উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, সেখানে এটি নিয়ে এত কথাবার্তাও হয় না। কিংবা ইউরোপের বিভিন্ন দেশে যখন নির্বাচন হয়, সেখানেও আমাদের দেশ থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে পর্যবেক্ষক যায় না। শুধু আমাদের দেশেই নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে নানা মাতামাতি হয়।

বিএনপি নেতাদের হরতাল-অবরোধের মতো কঠিন কর্মসূচির ঘোষণার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া অবরোধের ডাক দিয়ে দেশের মানুষকে ১০০ দিন অবরুদ্ধ করে রেখেছিল। পেট্রোলবোমা মেরে শত শত মানুষ পুড়িয়েছিল, হাজার হাজার মানুষকে ঝলসে দিয়েছিল আগুনে। এ ধরনের নৃশংস ঘটনা বিএনপি আর করতে পারবে না, দেশের মানুষ করতে দেবে না।

আরও পড়ুনঃ এই খাবারগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী

 

রিপোর্টার

About Author

3 Comments

  1. বাংলাদেশে ভিসানীতি বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র - Tathya Sangjog

    September 22, 2023

    […] আরও পড়ুনঃ আগামী নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্র… […]

  2. "নির্বাচনের আগে আর কোন মার্কিন নিষেধাজ্ঞা আসবে না" - Tathya Sangjog

    September 22, 2023

    […] আরও পড়ুনঃ আগামী নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্র… […]

  3. "যুদ্ধ নয় শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন" - Tathya Sangjog

    September 22, 2023

    […] আরও পড়ুনঃ আগামী নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্র… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র