জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

আওয়ামী লীগের নির্বাচন বানচালে অস্ত্রের মহড়া দিচ্ছে বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নাশকতার মাত্রা বিএনপি বাড়াবে। খবর পেয়েছি আওয়ামী লীগের নির্বাচন বানচালে অস্ত্রের মহড়া দিচ্ছে বিএনপি। নির্বাচনের দিন তারা অস্ত্র ব্যবহার করবে।

আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, শরিক জোটের প্রার্থিদের কাউকে বিজয়ের গ্যারান্টি দিতে পারব না। আমিও এর বাইরে নই। আমারও আসনে চারজন প্রতিদ্বন্দ্বী আছে।

সন্তুষ্ট-অসন্তুষ্টির বিষয়টি নজরে আনা হলে তিনি বলেন, সন্তুষ্ট-অসন্তষ্ট হওয়ার কিছু নেই। যার যার প্রতীকেই নির্বাচন করতে পারবে সবাই। তাদের কেউ বাধা দেয়নি। দেবেও না।

জাতীয় পার্টি ইস্যুতে তিনি বলেন, তারা তাদের মার্কায় নির্বাচন করছে। ১৪ দলের কাউকে কাউকে নৌকা প্রতীক দেয়া হবে। ৭টা নির্বাচনী এলাকায় ১৪ দলের শরিকদের নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হবে৷

এসময় বিএনপির নাশকতা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নাশকতার মাত্রা বিএনপি বাড়াবে। খবর পেয়েছি আওয়ামী লীগের নির্বাচন বানচালে অস্ত্রের মহড়া দিচ্ছে বিএনপি। নির্বাচনের দিন তারা অস্ত্র ব্যবহার করবে।

আরও পড়ুনঃ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ৫ চিকিৎসকসহ গ্রেফতার ৯

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র