প্রযুক্তি ফিচার

আইফোন ১৪ নিয়ে কৌতুক করলেন ইভ জবস

আইফোন ১৪ নিয়ে কৌতুক করলেন ইভ জবস

প্রযুক্তি প্রেমীদের আকর্ষণের কেন্দ্রে থাকা আইফোন ১৪ নিয়ে হয়ত কোন আগ্রহই নেই খোদ অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবসের। উল্টো বোঝাই যাচ্ছে তিনি আইফোনের মডেল নিয়ে কিছুটা বিরক্তই।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি মিম ভিডিও শেয়ার করেছেন ইভ। মিমটিতে দেখা যায় একটি লোক মেরুন রঙের শার্ট পরে আছেন ও কোনো একটা বক্স খুলছেন। বক্স খোলার পর দেখা যায়, সেখান থেকেও হুবহু একটি শার্ট বের করা হয়েছে।

এ মিমের ক্যাপশনে ইভ লেখেন, ‘আইফোন-১৩ থেকে আইফোন-১৪।’ ইভের এই ইঙ্গিতপূর্ণ মিমটি বুঝতে কারও কষ্ট হয়নি। মূলত একের পর এক সাবেক হালের আইফোন মডেল বাজারে আনা নিয়ে এ তামাশাটি করেছেন ইভ।

এদিকে ৭ সেপ্টেম্বর বার্ষিক অনুষ্ঠানে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। এছাড়াও ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রোর ঘোষণা দেয়া হয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে নতুন আইফোনের। নতুন আইফোনের নকশা অনেকটাই আইফোন ১৩ এর মতোই।

আইফোন ১৪ এর দাম হবে ৭৯৯ মার্কিন ডলার আর প্রো মডেলটির দাম হবে ৮৯৯ মার্কিন ডলার।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর