আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের সমর্থনকারী আইন ও বিচারবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
আজ শুক্রবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হলো আজ।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য ১৩ জন উপদেষ্টা। তবে ঢাকার বাইরে থাকায় সেদিন তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি।





