বিনোদন

অভিনেতা মাসুম আজিজ মারা গেছেন

অভিনেতা মাসুম আজিজ মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল তার বয়স হয়েছিল ৭০ বছর।

আজ সোমবার বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

অভিনেতার পরিবার সূত্রে জানা যায়, রাজধানীর স্কয়ার হাসপাতালে বিকেল ৩টার দিকে মারা যান মাসুম আজিজ।

মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে মাসুম আজিজের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের জনগণ সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তার মরদেহ পাবনায় গ্রামের বাড়ি নেওয়া হবে। সেখানে জানাজা শেষে মঙ্গলবারই হবে দাফন।

মাসুম আজিজ অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৫২ সালে পাবনায় জন্মগ্রহণ করেন মাসুম আজিজ। অভিনয়ের জন্য মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে তার। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ অভিনয় জীবনে চার শতাধিক নাটকে কাজ করেছেন মাসুম আজিজ।

আরও পড়ুনঃ “তথ্য সচিবের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের