জাতীয় ফিচার

৮ ঘণ্টা পর হ্যাকিংয়ের কবল থেকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট উদ্ধার

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট ভারতীয় একটি হ্যাকার গ্রুপের কবল থেকে ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
সোমবার দিনগত রাত ২টার দিকে ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা। এরপর থেকে আবহাওয়ার পূর্বাভাস প্রকাশে সমস্যায় পড়েন কর্মকর্তারা।

বিষয়টি বুঝতে পেরে ওয়েবসাইট পুনরুদ্ধারের কাজ শুরু করে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ আইটি টিম। মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে ওয়েবসাইটটি উদ্ধারের সক্ষম হন তারা।

এর আগে সকালে অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হাসান ভূইয়া ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওয়েবসাইটে মূলত নির্ধারিত সময়ে আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়। কিন্তু সোমবার দিনগত রাত ২টা থেকে সেটির দখলে নেয় ‘ODIYAN 911’ নামের নামে একটি হ্যাকার পেজ। রাতের কোনো এক সময়ে হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে। এ ঘটনার পর আইটি টিম কাজ শুরু করে।

আরও পড়ুনঃ “বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র