জাতীয় ফিচার

৫ দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের নতুন কর্মসূচি: কমিটি প্রত্যাখ্যান!

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞাসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা এখন পাঁচ দফা দাবি জানিয়েছেন।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ এই দাবিগুলো তুলে ধরেন।

এর আগে, তাদের পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রায় পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, এবং পুলিশ টিয়ারগ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এ ঘটনায় প্রায় ৬০ জন শিক্ষার্থীসহ পুলিশ সদস্যরাও আহত হন।

জুবায়ের আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং এর জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করে বলেন, দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।

তিনি আরও দাবি করেন, পূর্বঘোষিত তিন দফা দাবি মেনে নিয়ে দ্রুত নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করতে হবে। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া, যৌক্তিক আন্দোলনে আর কোনো হামলা চালানো যাবে না।

জুবায়ের আহমেদ আরও জানান, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী রোকনের ওপর হামলায় জড়িতদের এবং সংঘর্ষে অংশ নেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

এর আগে, শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে ছিল:

১. নবম গ্রেডের প্রকৌশলী পদ বা সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগের জন্য সবাইকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর ন্যূনতম বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোটার মাধ্যমে বা সমমানের পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া যাবে না।

২. দশম গ্রেডের কারিগরি পদ বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং সরকারের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত। তবে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের পরিবর্তে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র