জাতীয় ফিচার

“৫ আগস্টের আগে যারা শহীদ হয়েছেন তাদের দাফন করাই কষ্টকর ছিল”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ৫ আগস্টের আগে যারা শহীদ হয়েছেন তাদের দাফন করাই কষ্টকর ছিল। তখন শেখ হাসিনা তার দোসর ও প্রশাসন দিয়ে দাফন কাজে বাধাগ্রস্ত করেছেন।

আজ শনিবার বেলা ১১টায় ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের মধ্যে চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ৫ আগস্টের আগে যারা শহীদ হয়েছেন তাদের দাফন করাই কষ্টকর ছিল। তখন শেখ হাসিনা তার দোসর ও প্রশাসন দিয়ে দাফন কাজে বাধাগ্রস্ত করেছেন।

তিনি আরও বলেন, আমার আহত ভাইয়েরা তখন হাসপাতালে গিয়ে চিকিৎসা পাননি। আমরা দেখেছি হাসপাতালে আহতদের ওপর ছাত্রলীগ-যুবলীগ হামলা করেছে। আমাদের চোখের সামনে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গুলি চালিয়েছে। তাই এখন আমাদের সবার দায়িত্ব যে স্পিরিট নিয়ে যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান হয়েছে তা রক্ষা করা। আমরা সবাই যেমন সরকারের গঠনমূলক সমালোচনা করবো তেমনি সরকার ও প্রশাসনের কাজে সহায়তাও করবো।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র