দেশ সংযোগ ফিচার

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফলাফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৮৪১ জন।

আজ রোববার পিএসসি এ ফল প্রকাশ করেছে।

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৪ জুলাই শুরু হয়ে চলে ৩১ জুলাই পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

২০২১ সালের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ জন।

২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেয়ার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনঃ পিতামাতার কঠোরতা শিশুদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে

রিপোর্টার

About Author

11 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার