“৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা সকল বার বন্ধ থাকবে, করা যাবেনা উন্মুক্ত কনসার্ট”
মাদকের অপব্যবহার রোধে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা দেশের সকল বার বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উতসব বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয় সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে রাজধানীসহ সারাদেশের গীর্জা ও খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
তিনি বলেন, এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এদিন কোথাও কোন উন্মুক্ত কনসার্ট আয়োজন করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা হতে পরদিন সন্ধ্যায ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টা পর্যন্ত দেশের বারসমূহ বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ প্রয়োজনের চেয়ে এখন আমাদের বেশি রিজার্ভ আছে: ওবায়দুল কাদের





