জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

২৮ তারিখ ঢাকা অচল করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির কর্মসূচিতে ঢাকা অচল হবে না বলে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে, যেন ঢাকা অচল না হয়। রাস্তাঘাট সচল রাখতে পুলিশ কাজ করবে। ২৮ তারিখ ঢাকা অচল করতে দেয়া হবে না।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রায় আধঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ তারিখ বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে বা ঢাকার আসা-যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে কি না জানতে চেয়েছেন পিটার হাস। আমরা জানিয়েছি রাস্তা সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো বাঁধা দেয়া হবে না।

এ সময় নির্বাচনকালীন সরকার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

রাষ্ট্রদূতরা অর্থ খরচ করে নিজেদের নিরাপত্তায় আনসার ও পুলিশ সদস্য রাখতে পারবেন বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, পিটার হাসের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। কিছু দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে আগ্রহী বলে জানিয়েছি। এছাড়া পূজার নিরাপত্তা বিষয়ে জানতে চেয়েছেন হাস। শান্তিপূর্ণভাবে উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছি।

আরও পড়ুনঃ “সরকারের বিরুদ্ধে পতনযাত্রা শুরু করতে গিয়ে বিএনপি নিজেদের পতনযাত্রা শুরু করবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র