জাতীয়

২৪ ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। অন্যজন মারা যান এভারকেয়ার হাসপাতালে। গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজনই গতকাল বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক অং সুই প্রূ মারমা বলেন, এখনো ২৩ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর এ হাসপাতালে ২০০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুনঃ এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ৪০৩ রোগী পাওয়া গেছে। এ বছর তিনজন মারা যান।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র