২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬৮২ মারা গেলেন আর আক্রান্ত হলেন তিন লাখ ১৯ হাজার ৪৭৫ জন।
আজ সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪২ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯ জন এবং ঢাকার বাইরের ২৫৩ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৩৩৩ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮ হাজার ১৫৬ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ৮ হাজার ১৭৭ জন।
আরও পড়ুনঃ “ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট যাওয়ায় স্বচ্ছতা বাড়বে”





