২০২৬ সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন: উপদেষ্টা সাখাওয়াত
অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হতে পারে।
যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউজ অব লর্ডসে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ‘বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’।
এতে ৫ আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন উপস্থিত আলোচকরা। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় নির্বাচন।
তিনি আরও বলেন, এটা নির্ভর করবে সংস্কারগুলো পাওয়ার পর রোডম্যাপ দেয়ার পরে সংস্কার কীভাবে প্রয়োগ হবে, সেটার ওপর। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। আমাদের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সময় নিতে বলছে। কারণ যে কাজগুলো আমরা করতে পারবো, রাজনৈতিক দলগুলো তা পারবে না।
আরও পড়ুনঃ “ট্রাইব্যুনাল চাইলে বিচারকার্য অডিও ভিজ্যুয়াল প্রচার করতে পারবে”





