Uncategorized জাতীয় দেশ সংযোগ ফিচার

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি

বোর্ডের ভুলে যশোরে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

পরীক্ষার সময়সূচি (রুটিন) আজই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের এসএসসিও সমমান পরীক্ষার সকল নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আগামী বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে এবং এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার চেষ্টা থাকবে।

আরও পড়ুনঃ ৫ জেলার নির্বাচনী জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র