জাতীয় ফিচার

“২০ হাজার টাকার বিনিময়ে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয়া হয়েছে”

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয়া হয়েছে। যারা মানুষ পোড়ানোর রাজনীতি চর্চা করে তাদেরকে জনগণ বেছে নেবে না।

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ শিক্ষার্থী আবু তালহার (২৮) পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে শুক্রবার বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করার জন্য যারা সামান্য কিছু টাকার বিনিময়ে ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। যারা ট্রেনের মতো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, তারা এই দেশের ভালো চায় না। তারা এই দেশের সন্তান না। যারা মানুষ পোড়ানোর রাজনীতি চর্চা করে তাদেরকে জনগণ বেছে নেবে না। এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। যারা আগুনে পুড়িয়ে মানুষ মেরে ক্ষমতায় যেতে চায়, আল্লাহ যেন তাদের বিচার করে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, যারা ট্রেনে আগুন দিয়েছে তারা ধরা পড়েছে। জানা গেছে ২০ হাজার টাকার বিনিময়ে তাদের দিয়ে ট্রেনে আগুন দেয়ানো হয়েছিল। ট্রেনে নাশকতা মোকাবিলায় আমরা কঠোর হচ্ছি। এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে আমরা কাজ করছি। সকল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি স্টেশনে রেলওয়ের নিরাপত্তাকর্মী নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি আনসার বাহিনী কাজ করছে। সর্বোপরি আমাদের জনগণকে সচেতন হতে হবে।

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র