১৮ সেপ্টেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি
বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা আগামী ১৮ সেপ্টেম্বর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা করবে বিএনপি।
আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পতনের যুগপৎ আন্দোলনের ধারাবাহিক নতুন কর্মসূচি ১৮ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- ‘নির্বাচন নিয়ে কথা হচ্ছে কেন?’ এটা শুনে আমরা অবাক হয়েছি। আওয়ামী লীগকে গত দুটি নির্বাচন কারচুপির মাধ্যমে করতে হয়েছে। দেশে এখন গোটা ব্যবস্থা একটি দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। বাংলাদেশে এখন প্রমাণিত দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য বিএনপি এক দফা দিয়েছে। সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দয়া করে সাধারণ মানুষের কথা পড়ুন। এখনো সময় আছে সরকারের শুভবুদ্ধির উদয় হোক। প্রতিহিংসা, অহংকার ছেড়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।
আরও পড়ুনঃ এয়ার কন্ডিশনারের বিল সাশ্রয়ে এই নিয়মগুলো মেনে চলুন





