জাতীয় ফিচার

১৮ ফেব্রুয়ারি উত্তরা এবং ১ মার্চ থেকে মিরপুর-১০ এ থামবে মেট্রোরেল

১৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ থেকে এলিভেটেড রেল সার্ভিসের যাত্রীদের জন্য আরো দুটি স্টেশন চালু করতে যাচ্ছে ঢাকার মেট্রোরেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘১৮ ফেব্রুয়ারি থেকে উত্তরা মেট্রো স্টেশন এবং পয়লা মার্চ থেকে মিরপুর-১০ স্টেশন যাত্রীদের জন্য চালু হবে।’ তিনি জানান, ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি লাইন-৬) এতে মেট্রোরেল দিয়াবাড়ী থেকে যাত্রা শুরু করে উত্তরা সেন্টার স্টেশন, পল্লবী স্টেশন ও মিরপুর-১০ স্টেশনে থামবে এবং মেট্রোরেলের এ যাত্রা শেষ হবে আগারগাঁওয়ে ।

এর আগে, ২৫ জানুয়ারি থেকে জনসাধারণের জন্য পল্লবী স্টেশনটি খুলে দেয়া হয়। উত্তরা-আগারগাঁও রুটের নয়টি মেট্রোরেল স্টেশনের মধ্যে এ নিয়ে পাঁচটি স্টেশন যাত্রীদের জন্য খুলে দেয়া হবে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, উত্তরা থেকে আগারগাঁও রুটের বাকি চারটি স্টেশনও মার্চে খুলে দেয়া হবে। জুলাই মাসে সকাল থেকে মাঝরাত পর্যন্ত মেট্রো রেল পুরোদমে চালু করার প্রস্তুতিও নেয়া হচ্ছে।’ ব

বর্তমানে এ রুটে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রেন চলাচল করছে।

আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হয়: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

  1. "মাদকের আগ্রাসন ও অনুপ্রবেশ বন্ধে সরকার কাজ করছে" - tathyasangjog

    February 10, 2023

    […] আরও পড়ুনঃ ১৮ ফেব্রুয়ারি উত্তরা এবং ১ মার্চ থেকে … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র