অন্যান্য জাতীয় দেশ সংযোগ

১৫ অক্টোবর থেকে জরায়ুর ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকা দেবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় মেয়েদের জরায়ুর ক্যানসার প্রতিরোধে ১৫ অক্টোবর থেকে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হবে।

প্রথম পর্যায়ে এই কর্মসূচি চলবে মোট ১৮ দিন। এরমধ্যে প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম চলবে। পরবর্তী আটদিন নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রে ও স্থায়ী কেন্দ্রের মাধ্যমে দেওয়া হবে।

টিকা গ্রহণে উপযুক্ত মেয়েরা Vaxepi অ্যাপ অথবা vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন প্রায় ১২০০ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ৬৮০টি মনোনীত টিকাদান কেন্দ্রে গিয়ে এইচপিভি টিকা নিতে পারবে। ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে দেশের অন্য বিভাগের মেয়েদেরও দেওয়া হবে এই টিকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স- গ্যাভির সহায়তায় এই টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। কর্মসূচির আওতায় ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসরত পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী এবং স্কুলে পড়ে না এমন ১০-১৪ বছর বয়সী এক লাখ ৮৯ হাজার ৪৫১ মেয়েকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। ঢাকা বিভাগে ২৩ লাখ কিশোরীকে দেওয়া হবে এই টিকা।

আরও পড়ুনঃ ডেঙ্গু রোগীর খাদ্যতালিকায় এই খাবারগুলো রাখুন, প্লাটিলেট দ্রুত বাড়বে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র