১৩ বছর ধরে নারীদের রেইনকোট চুরি করত এই বিচিত্র চোর
জাপানের ইয়োশিদো নামের ৫১ বছর বয়সী এই চোরের নেশা নারীদের রেইনকোট চুরি করা। ১৩ বছর ধরে ৩৬০ টি রেইনকোট চুরি করেছেন তিনি।
এই চোর পেশায় একজন সংবাদপত্র ডেলিভারি ম্যান। বিভিন্ন জায়গায় তিনি সংবাদপত্র ডেলিভারি করার সময় এই চুরিগুলো করতেন। তবে এত বছর ধরে এই কাজ করলেও এবারই প্রথম ধরা পড়েছেন পুলিশের হাতে।
পুলিশ জানিয়েছে, ইয়োশিদোর বাড়ি থেকে পাওয়া রেইনকোটগুলোর মধ্যে সবচেয়ে পুরোনোটি তিনি চুরি করেছিলেন ২০০৯ সালে। তবে গত ৯ বছরে চুরি করেছেন ৩২০টি রেইনকোট। নারীদের পার্ক করা স্কুটি বা সাইকেল থেকে এই রেইনকোটগুলো চুরি করতেন বলে জানিয়েছেন নিজেই। এরপর বাড়িতে সেগুলো সাজিয়ে রাখেন।
ধারণা করা হচ্ছে, ১৩ বছরের দীর্ঘ অপরাধমূলক কর্মজীবনে ১.১২ মিলিয়ন ইয়েন বা ৭ হাজার ৮০০ ডলারের পণ্য চুরি করেছেন।
তবে কেন তিনি এমনটা করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। জাপানে এখন তাকে ডাকা হচ্ছে ‘রেইনকোট ম্যান’।
আরও পড়ুনঃ মারা গেলেন বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ





