জাতীয় ফিচার

১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা বিএনপির

আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের যুগপৎ আন্দোলনে যেসব দল গণমিছিল কর্মসূচি পালন করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সব বাধা-বিপত্তি উপেক্ষা করে বিভাগীয় গণসমাবেশের মতো এখানে আপনারা জমায়েত হয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি দাবি করছি। আমরা আশা করছি, দেশের জনগণ গণঅভ্যুত্থান সৃষ্টি করে এ সরকারকে বিদায় জানাবে।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, ১০ দফা দাবি মানতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার সব নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

আরও পড়ুনঃ “ভবিষ্যতে বিশ্বকাপ ফুটবল খেলতে প্রয়োজনীয় প্রস্তুতি নিন”

রিপোর্টার

About Author

1 Comment

  1. কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব: তথ্যমন্ত্রী - tathyasangjog

    December 30, 2022

    […] আরও পড়ুনঃ ১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মস… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র