তিন হাজার বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধারের দাবি করেছে রাশিয়া
মারিউপোল থেকে অন্তত তিন হাজার বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধারের দাবি করেছেন রাশিয়ার তদন্তকারীরা।
আজ শুক্রবার এক বিবৃতিতে তদন্তের বিষয়ে বিস্তারিত প্রকাশ করেন কমিটির প্রধান আলেকজান্দর বাস্ত্রিকিন। দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের এই শহরটিতে ফেব্রুয়ারি থেকে মে অবধি ব্যাপক যুদ্ধ হয়। পরে রুশ সৈন্যরা শহরটি দখল করে নেয়।
আলেকজান্দর বাস্ত্রিকিন বিবৃতিতে বলেছেন, ‘শহর ছেড়ে যাওয়ার কোনো সুযোগ না থাকায় বেসামরিক লোকজন খাবারের সন্ধানে শহরময় ঘুরে বেড়াত এবং ইউক্রেনীয় সেনাদের গোলাগুলির ক্ষেত্রে তারা জীবন্ত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।’
এর আগে, কেবল এপ্রিল মাসেই ইউক্রেনীয় সেনাদের দখলে থাকা একটি এলাকা থেকে ৫১ জন বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া যায়। তবে সব মিলিয়ে শহরটিতে নিহত হওয়া বেসামরিক লোকের মোট সংখ্যা ৩ হাজারেরও বেশি।
আরও পড়ুনঃ বিএনপি রাষ্ট্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে : ওবায়দুল কাদের





