জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“হরতাল-অবরোধে বিদেশি কারো নির্দেশে নাশকতা হচ্ছে”

হরতাল-অবরোধে যারা নাশকতা করছে, তারা বিদেশি কারো নির্দেশে এমন ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ মঙ্গলবার মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় আহত রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, যারা অবরোধ হরছে, হরতাল করছে, তারাই এই ঘটনা ঘটিয়েছে। হরতাল-অবরোধে তাদের কেন্দ্রীয় নির্দেশেই এমন ঘটনা ঘটিয়েছে অনুসারীরা। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনোভাবেই ছাড় পাবে না, অতিতেও কেউ ছাড় পায়নি। রেলের প্রতিটি বগিতে যাতে নিরাপত্তার ব্যবস্থা থাকে সেটিও নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হবে জানিয়ে হাবিবুর রহমান বলেন, চারজনকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। দুজনের পরিচয় সনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। সব গোয়েন্দা সংস্থা একসাথে কাজ করছে।

আরও পড়ুনঃ চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১৬

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র