জাতীয় ফিচার

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

হবিগঞ্জের মাধবপুরে দুদিক থেকে চার গাড়ির সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের বাসিন্দা মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), একই উপজেলার মাদানগর গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান সিহাব (১৫) ও কমলগঞ্জ উপজেলার বেড়াছড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মালয়েশিয়া প্রবাসী আব্দুস সালাম (৩২), তার স্ত্রী সাদিয়া বেগম (২৬) ও তাদের মেয়ে হাবিবা আক্তার (২)। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে থেকে তিনজনের মরদেহ পাওয়া যায়। আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি সেখানে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ বিএনপির ঐক্যের ভবিষ্যৎ শুভ হবে না: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র