জাতীয় ফিচার

হজ ২০২৬: প্রাথমিক নিবন্ধনের সময়সীমা ১২ অক্টোবর

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজে অংশ নিতে ইচ্ছুকদের জন্য প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আগামী ১২ অক্টোবর শেষ হবে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই সময় আর বাড়ানো হবে না। এই তথ্য দেশের মোবাইল ফোন ব্যবহারকারী মুসলিম নাগরিকদের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে বিটিআরসির চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, হজ ২০২৬-এর জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই শুরু হয়েছে এবং এটি ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এই তথ্য ব্যাপকভাবে প্রচারের জন্য সকল মোবাইল অপারেটরকে বিনামূল্যে এসএমএসের মাধ্যমে মুসলিম ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

২০২৬ সালের হজের জন্য প্রাথমিক নিবন্ধনের জন্য ৪ লাখ টাকা জমা দিতে হচ্ছে। হজ প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন চূড়ান্ত করতে হবে। আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।

যদিও প্রাথমিক নিবন্ধনের জন্য এক মাসেরও বেশি সময় বাকি রয়েছে, তবু ধর্ম মন্ত্রণালয় এখনো হজ প্যাকেজ ঘোষণা করতে পারেনি। মন্ত্রণালয়ের লক্ষ্য চলতি মাসের মাঝামাঝি সময়ে প্যাকেজ চূড়ান্ত করা।

হজ অনুবিভাগের যুগ্ম-সচিব মো. মঞ্জুরুল হক জানান, “সৌদি সরকারের সময়সীমা অনুযায়ী ১২ অক্টোবরের পর আর কেউ নিবন্ধন করতে পারবেন না। আমরা এই তথ্য সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপক প্রচারের উদ্যোগ নিয়েছি।”

হজ প্যাকেজ প্রসঙ্গে তিনি বলেন, “বিমান ভাড়া এখনো নির্ধারণ করা যায়নি। সৌদি আরবের খরচ সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্যও পাওয়া যায়নি। তবে আগামী সপ্তাহের মধ্যে বিমান ভাড়া চূড়ান্ত করা সম্ভব হবে। আমরা চলতি মাসের মাঝামাঝি নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ ঘোষণা করতে চাই।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র