জাতীয় ফিচার

স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সড়ক ছাড়লো গ্রাম পুলিশের সদস্যরা

বৈষম্যের বিরুদ্ধে, চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভরত গ্রাম পুলিশের সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের আশ্বাসের ভিত্তিতে সড়ক ছেড়েছেন।

আজ শুক্রবার বিকেলে বঙ্গভবন ও রাজউকের সামনের অংশে জড়ো হয়ে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন গ্রাম পুলিশের সদস্যরা।

আন্দোলনরতদের এ অবস্থা দেখে বঙ্গভবনে প্রবেশের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন তাদের সঙ্গে কথা বলেন। তিনি গ্রাম পুলিশের সামনে এসে তাদের দাবি দেওয়ার সব কাগজপত্র নেন। এ সময় গ্রাম পুলিশের কয়েকজন সদস্য তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের উদ্দেশে বলেন, আমি আপনাদের বক্তব্য শুনলাম, আপনাদের লিখিত বক্তব্যগুলো নিয়ে গেলাম। রোববার অফিসের প্রথম দিকেই আপনাদের বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করবো। প্রয়োজনে আপনারাও আসতে পারেন। সংশ্লিষ্ট সচিবসহ সবাইকে নিয়ে বসে আমরা আলাপ-আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখবো। সম্ভব হলে সবটুকু বাস্তবায়ন করবো। আমি বলছি না, বসার পর দিনেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এতটুকু বলতে পারি, আপনাদের সমস্যাগুলো নিয়ে কাজ করবো। সর্বোচ্চ করার চেষ্টা করবো। আপনারা এখন রাস্তা ছেড়ে চলে যান।

আরও পড়ুনঃ হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ‘এক থাকার আহ্বান’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র