স্থগিত হয়েছে প্রাথমিক বৃত্তির ফল
প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করেছে।
আজ মঙ্গলবার বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সিনিয়র সিস্টেস অ্যানালিস্ট অনুজ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অনুজ কুমার রায় বলেন, সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের জানানো হয়েছে, আজ (মঙ্গলবার) পাঠানো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলটি আপাতত প্রকাশ না করার জন্য অনুরোধ করা হলো। প্রযুক্তিগত সমস্যার কারণে ফলাফলটি স্থগিত হয়েছে। দ্রুত সময়ে সমাধান করার জন্য আমরা বৈঠকে বসেছি। আশা করছি আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ২০২২ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
এসময় মো. জাকির হোসেন জানান, এবার ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩৩ হাজার ও ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে।
আরও পড়ুনঃ প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ; ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী পেল বৃত্তি





