সোনার দাম ফের বাড়লো
নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫০২ টাকা। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে সোনা।
আজ বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।
এর আগে দেশের বাজারে এক ভরি সোনা সর্বোচ্চ ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকায় বিক্রি হয়েছে। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত এ দামে সোনা বিক্রি হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫০২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪৩৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৩৭ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ৮৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১৫ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (১৯ আগস্ট) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯০৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৭৭৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়।
আরও পড়ুনঃ জয়পুরহাটে শেখ হাসিনাসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা





