বিনোদন

সৃজিতের সিনেমায় সাহসী জয়া আহসান

রোববার প্রকাশ করা হয়েছে জয়া আহসানের ‘দশম অবতার’এর ট্রেলার। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতি ভেঙে সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এই সিনেমায় সাহসী রূপে ধরা দিয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রায় সোয়া তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেইলারে একটি দৃশ্যে দেখা যায়-জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যকে চুম্বনরত অবস্থায়।

এছাড়া ট্রেইলারে আঁচ করা যাচ্ছে, কোনো এক ব্যক্তি নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার মনে করে একের পর এক খুন করে চলেছে। আর তাকেই খুঁজে বের করার মিশনে নামে পুলিশ কর্মকর্তা প্রবীর রায় চৌধুরী ও ইনসপেক্টর পোদ্দার। ট্রেইলারের প্রায় পুরোটাই রহস্যের চাদরে মুড়ে রাখা হয়েছে।

এর আগেও ওপার বাংলার ‘রাজকাহিনী’ সিনেমায় জয়ার অন্তরঙ্গ দৃশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার জয়ার চুম্বন দৃশ্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে তার এমন সাহসী অভিনয়ের যেমন প্রশংসা করছেন, তেমনি কেউ কেউ করছেন সমালোচনা।

সিনেমায় প্রবীর রায় চৌধুরীর ভূমিকায় আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। খুনির চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে।

আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি এক তৃতীয়াংশ কমেছে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের