সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৫৩
সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) হামলায় অন্তত ৫৩ বেসামরিক সিরীয় নাগরিক নিহত হয়েছে।
শুক্রবারদেশটির মধ্যাঞ্চলের মরু এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলের সংবাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।
সিরিয়া সরকারের পক্ষ থেকে এই দাবি করা হলেও আইএসআইএসের পক্ষ থেকে এখনো এই হামলার দায় স্বীকার করা হয়নি।
একই সময়ে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আইএসআইএস শুক্রবার পালমিরা অঞ্চলের সখনা এলাকায় হামলা চালিয়ে অন্তত ৩৬ জনকে হত্যা করেছে। এ সময় ঘটনাস্থলে থাকা আরও অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুনঃ “পদযাত্রায় বাধা দেয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আ. লীগ কর্মসূচি দিচ্ছে”





