জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“সাধারণ মানুষ কেন বিএনপির অপরাজনীতি ও হিংস্রতার শিকার”

বিএনপির উদ্দেশ্যে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাধারণ মানুষ কেন বিএনপির অপরাজনীতি ও হিংস্রতার শিকার।

আজ মঙ্গলবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের দেখতে যান তথ্যমন্ত্রী। সাম্প্রতিক হরতাল-অবরোধে পেট্রোলবোমা হামলায় আহতদের চিকিৎসা সেবা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গণমাধ্যমের প্রতি অনুরোধ, যাদের কর্ণকুহরে এদের কান্না-আর্তনাদ পৌঁছায় না, তাদের কাছে এদের কান্না-আর্তনাদটা পৌঁছে দেবেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আমাদের পাঠিয়েছেন বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের শিকার যে মানুষগুলো এই হাসপাতালে কাতরাচ্ছেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য। অগ্নিদগ্ধদের সব চিকিৎসা এবং ব্যয় সরকারের পক্ষ থেকে এই ইনস্টিটিউটের পরিচালক সামন্ত লাল সেনের নেতৃত্বে হচ্ছে। আমরা দলের পক্ষ থেকেও তাদের সহায়তা করবো।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের নির্মমতা, নৃশংসতা, নিষ্ঠুরতা ও অগ্নিসন্ত্রাসের কারণে কীভাবে অসহায়, খেটে খাওয়া মানুষগুলো আজ বার্ন ইউনিটগুলোতে কাতরাচ্ছে, তা বর্ণনাতীত। ২০১৩, ২০১৪, ২০১৫ সালে তারা যেভাবে মানুষের ওপর আক্রমণ করেছে, একই কায়দায় তারা আবার মানুষ ও যানবাহনের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ শুরু করেছে। অসহায় মানুষগুলোকে যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের এই নির্মমতা প্রকাশে নিষ্ঠুরতা, হিংস্রতাসহ যে শব্দগুলো বাংলা ভাষায় আছে সেগুলো যথেষ্ঠ নয়।

হাছান মাহমুদ বলেন, বার্ন ইনস্টিটিউটে যারা চিকিৎসাধীন, সবাই গাড়ির ড্রাইভার, হেলপার, রিকশাওয়ালা আর দু-একজন কর্মজীবী। সবাই সাধারণ মানুষ। এদের কী অপরাধ? বিএনপি-জামায়াতের কাছে আমার প্রশ্ন- এই সাধারণ মানুষগুলোর কী অপরাধ? তারা কেন তাদের অপরাজনীতির, হিংস্রতার শিকার হলো? এর কোনো জবাব তাদের কাছে নেই।

আরও পড়ুনঃ শরীরে ভিটামিনের আধিক্যও ক্ষতিকর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র